May 24, 2026, 7:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের সেবক হয়ে থাকতে চাই: চাঁদ

চারঘাট প্রতিনিধি :-

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ-সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আগেও যেমন আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান ছিলাম; এমপি হয়েও আমি নিজেকে আপনাদের কাতারে রাখতে চাই। আপনারা আমার কাছে যেকোনো কাজে বাধা-বিপত্তি ছাড়া আসবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) চারঘাট উপজেলার নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদ বলেন, জামায়াতে ইসলামী দলটি ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে নিয়ে চরম মিথ্যাচার করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই এদের ব্যাপারে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারম্যান জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জনতার প্রধানমন্ত্রী। তিনি মুখে যা বলেন, কাজে তা প্রমাণ করবেন।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা