October 27, 2026, 6:40 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

megan17 @ King403 জকসু নির্বাচন স্থগিত ঘোষণা

ডেস্ক নিউজ :-
জকসু নির্বাচন স্থগিত ঘোষণা

megan17 @ King403 জকসু নির্বাচন স্থগিত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার ‘জকসু নির্বাচন ২০২৫’ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া আজ ভোর ৬:০০ টায় পরলোকগমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পুরো দেশের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এর প্রেক্ষিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সকালে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আজকের অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

সাংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জকসু নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান বিধায় এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে বাধ্য। এমতাবস্থায়, জকসু নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে। নির্বাচনের পরবর্তী তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা