May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছুটির দিনে রাজশাহীতে সবজির বাজারে স্বস্তি

স্টাফ রিপোর্টার :-

ছুটির দিনে রাজশাহীতে কমেছে সবজির দাম। আজ (শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মাস্টার পাড়া কাঁচাবাজার, খড়খড়ি ও হড়গ্রাম বাজারে কোনো কোনো সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

আবার কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত আছে । সপ্তাহখানেক আগেও যে আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন তা নেমে এসেছে ১৫ টাকায়। টমেটোর দাম ৬০ টাকা থেকে কমে ৩০ টাকায় দাঁড়িয়েছে। পেয়াজও ৫০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

কাঁচামরিচের দাম ১৫০ টাকা থেকে কমে হয়েছে ১২০ টাকা কেজি। মুলা ২০ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু হালিপ্রতি ৮০ টাকা থেকে কমে হয়েছে ৩০ থেকে ৪০ টাকা। ফুলকপি ২৫ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

অন্যদিকে, বেগুন ও শশার দামে কোনো পরিবর্তন হয়নি। বেগুন ৪৫ থেকে ৫০ টাকা কেজি এবং শশা ৫০ থেকে ৬০ টাকা কেজিতেই স্থির রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, নতুন মৌসুমের সবজি বাজারে আসায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। যার ফলে দাম অনেক কমেছে।

ক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম আজ কমেছে। যার জন্য নিম্ন আয়ের মানুষজন আজ ভালোভাবে বাজার করতে পারছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা