May 25, 2026, 1:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি :-
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর লেবু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাবি শিক্ষার্থীর নাম লামিসা খাতুন (২১)। তিনি ইসলামী ইতিহাস বিভাগে ১ম বর্ষের ছাত্রী ও খুলনা মহানগরের বাসিন্দা।

জানা গেছে, বিকেলে ধরমপুর লেবু বাগান এলাকায় বাদশা ছাত্রীনিবাসের নিজ কক্ষে লামিসাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় অন্য মেয়েরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে মেডিকেল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা