May 24, 2026, 7:26 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

চারঘাট প্রতিনিধি :-

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে চারঘাট থানাধীন সিপাহীপাড়া এলাকা থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি দল সিপাহীপাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালায়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ওই এলাকা ত্যাগ করেন। পরে তল্লাশি চালিয়ে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আজ বুধবার সকালে চারঘাট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা