May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চারঘাটে ৩ ভেজাল গুড় কারখানাকে জরিমানা

চারঘাট প্রতিনিধি :-

রাজশাহীর চারঘাটে খেজুরের রস ছাড়াই চিনি, ক্ষতিকারক কৃত্তিম রঙ ও সুগন্ধি দিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে তিন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মেরামতপুর ডালিপাড়া ও বড়বড়িয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

আদালত সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী খেজুরের রসের পরিবর্তে চিনি ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে গুড় তৈরি করে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে মেরামতপুর ডালিপাড়া গ্রামের সেলিমের কারখানায় ১০ হাজার টাকা, একই এলাকার বজলুর রহমানের কারখানায় ৩০ হাজার টাকা এবং বড়বড়িয়া গ্রামের আফতাবের কারখানায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “অসাধু ব্যবসায়ীরা মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করে চিনি ও কৃত্তিম রঙ মিশিয়ে বাজারজাত করছে। জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা