October 27, 2026, 6:08 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

চারঘাট প্রতিনিধি :-
ইসলামী জলসায় প্রধান অতিথি কে হবেন, তাই নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটির পর এই হত্যাকাণ্ড ঘটে।

চারঘাটে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের কর্মীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী।

যাদের বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে, তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন।

এ সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অন্যপক্ষ স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি তোলেন।

দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেই আলোচনা ভেস্তে যায়।

এরপর রাতে এরশাদ আলী তারারির নামাজ শেষে বাড়িতে ফেরার পথে আক্রান্ত হন।

এসআই সিরাজুল বলেন, “ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমানসহ কয়েকজন। সেখানে এরশাদ আলী এলে তারা লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে তাকে পিটিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়।

“এরশাদ আলীর বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা তার লাশ বাড়ি নিয়ে যান।”

এসআই সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিহত এরশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা