May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চারঘাটে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ছাত্রদলের প্রাচারণা

চারঘাট প্রতিনিধি :-

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা ছাত্রদল। শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব শাহিন ও আরিব মাহমুদ নেতৃত্বে চারঘাট পৌরসভার সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চারঘাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে আরিব মাহমুদ বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দেশ নায়ক তারেক রহমান আপনাদের জন্য আমাদের প্রতিশ্রতি গুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ্। তাই ১২ তারিখ সারা দিন দল বেধে আপনারা ধানের শীষে ভোট দেবেন। বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। আগামী দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে আপনাদের প্রথ্যন্ত অঞ্চলে আপনাদের দৌড় গোড়ায় পৌছে দেয়া হবে চিকিৎসাসেবা। ফ্যামেলি কার্ড, কৃষিকার্ড, রাত বিরাত কষ্ট করে আর উপজেলা সদরে ছুটতে হবে না। বেকার সন্তানদের নিয়ে আর চিন্তা করতে হবে না। শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে। আর যাদের চাকুরী হবে না, তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করে আত্মনির্ভশীল করে গড়ে তোলা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আওয়াল (রানা) সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক /যুগ্ম আহ্বায়ক বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা