May 24, 2026, 6:45 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরো পাঁচজনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে আরো পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে সকালে গোমস্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১৭ জনকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বিজিবি। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন শিশু, সাতজন নারী ও ১০ জন পুরুষ।

সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ। গতকাল নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এবং গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারেক গত বুধবার দুই দফায় ২২ জন বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদেরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন খুলনা এবং ১৬ জন যশোর জেলার বাসিন্দা। বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে তাঁরা ভারতের আগ্রায় বসবাস করেছেন। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর প্রায় তিন বছর কারাভোগ শেষে সম্প্রতি তাঁরা মুক্তি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা