May 24, 2026, 6:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-
চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

সদর উপজেলায় র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার মৃত নাপা পাগুর ছেলে মো. পটু (৪০) ও একই এলাকার মো. মিনহাজুর রহমান (৩৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বারঘরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে সংরক্ষিত অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা