May 24, 2026, 6:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মো. আব্দুল আলী (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব-৫। এসময় ওই ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি–৩ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকচালক মো. আব্দুল আলী (৩০)-কে আটক করা হয়। তিনি জেলার শিবগঞ্জের বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা