May 24, 2026, 7:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো চার মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডিত সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডেও চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করেন।
একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় শহিদুল ইসলাম ও সাদিকুল ইসলাম নামে অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া এলাকায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন সিরাজুল। এ সময় ২-৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন সদর থানায় র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তিনজনকে আসামি করে মামলা করেন।

২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানির পর আদালত সোমবার এক মাত্র সিরাজুলকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. তসিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা