May 24, 2026, 7:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে শীতের সঙ্গে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

সারাদেশ আক্রান্ত শীতে। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কাবু মানুষ, পশু-পাখি, এমনকি ফসল। চাঁপাইনবাবগঞ্জে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও।
জানা গেছে, শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্প্রতি কয়েক দিনে পশ্চিমের জনপদ চাঁপাইনবাবগঞ্জের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা। শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকরা চিন্তিত। আর চিকিৎসকেরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
শীতের প্রকোপের কারণে নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর এবং ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ। তবে এসব রোগে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি। ফলে হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর চাপ বেড়েই চলেছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি এক রোগীর বোন জাহানারা বেগম জানান, শীত বেড়ে যাওয়ায় আমার বোনের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং বর্তমানে চিকিৎসা চলমান আছে।
নাচোল উপজেলা থেকে আসা আরেক শিশুর অভিভাবক রোজিনা বেগম বলেন, অতিরিক্ত শীতের কারণে আমার সন্তানের ডায়রিয়া হয়েছে। তাই সদর হাসপাতালে এনেছি। এখানে ঠান্ডাজনিত ও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেক।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। আক্রান্তরা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত ডায়রিয়াবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। ফলে বর্তমানে জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা