May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫ টায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে দুটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা