May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩ দশমিক ১ কেজি অবৈধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. মাহাতাব উদ্দিন।

র‍্যাব জানায়, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এবরান আলী তার নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছেন।

সংবাদটি নিশ্চিত হওয়ার পর র‍্যাবের আভিযানিক দল রাত ১টা ৫ মিনিটে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালিয়ে এবরান আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজতে থাকা একটি কাপড়ের বাজার করার ব্যাগ তল্লাশি করে ভেতরে আলাদাভাবে রাখা ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত ৩ দশমিক ১ কেজি বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য তিন কোটি দশ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা