October 27, 2026, 8:05 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও গানপাউডার উদ্ধার করেছে র‌্যাব। শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়িবাঁধ সংলগ্ন একটি লিচু বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার, বোমা তৈরির সরঞ্জাম কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা