May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (ঢাকা) মো. জাকির হোসেন প্রমুখ।

এ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা