May 24, 2026, 7:37 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজি সন্ত্রাস মাদক নির্মূল করা হবে: চাঁদ

বাঘা প্রতিনিধি :-

রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্যের এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি থাকবে না। থাকলে তাদের এলাকা থেকে বিতাড়িত করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদ বলেন, আপনারা ভুল পথে যাবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। খারাপ কাজের সঙ্গে কোনো আপোষ নেই। অন্যায় অনিয়ম দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। অপরাধীরা কিছুদিন জেল খাটলে এর প্রভাব কমবে।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ, যুবদল নেতা সালেহ আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি, নবাব আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা