
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার মাদারপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার আচুয়া ভাটা গ্রামের মো. আবু সাঈদ ওরফে মিলন (৩১)ও তার স্ত্রী মোসা. আমেনা বেগম ওরফে মুক্তি (৩৭)।
মাদকদ্রব্য অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৩৬৫ পিস ইয়াবাসহ ওই দম্পতি গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই মজুদ রেখেছিলেন তারা।
জানা গেছে, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ ছিল। তবে প্রমাণের অভাবে এতদিন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।