May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গরু চুরির আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের খামারিরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চার বছর আগে একটি বাছুর কিনে ছোট্ট খামার গড়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আব্দুর রশিদ। সেই বাছুর থেকেই হয়েছে পাঁচটি গরু। অভাবের সংসার, স্বপ্ন ছিল- গরু বিক্রি করে রড-সিমেন্ট কিনে পাকা বাড়ি বানাবেন আব্দুর রশিদ। কিন্তু এক রাতেই ধুলিসাৎ হলো তার স্বপ্ন। চুরি হয়ে যায় তিলে তিলে গড়া তার খামরের সবকটি গরু।

গত ৩ জানুয়ারি গভীর রাতে খামার থেকে চুরি হয়ে যায় ৫টি গরু। সকালে উঠে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি তিনি। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন আব্দুর রশিদের স্ত্রী নাসিমা বেগম।

গরু চুরির ঘটনায় নিঃস্ব আব্দুর রশিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একসঙ্গে এতগুলো গরু হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

শুধু আব্দুর রশিদই নয় একই উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে আরও অন্তত পাঁচ কৃষকের আটটি গরু চুরির অভিযোগ উঠেছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্ষুদ্র খামারিরা।

এদিকে একাধিক গরু চুরির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। চোরচক্র শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

ধারাবাহিক গরু চুরিতে শিবগঞ্জের খামারিরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কৃষকের জীবিকা রক্ষায় দ্রুত চোরচক্র শনাক্ত ও গরু উদ্ধারে জোরদারের দাবি এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা