October 28, 2026, 2:40 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার :-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচার উপলক্ষে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।

১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহীর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী সার্কিট হাউজে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় করবেন। বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। ওইদিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

পরেরদিন (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে গণভোট বিষয়ে পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ১১টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা