October 27, 2026, 8:58 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা এমরান হোসেন, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল বাসির, মাওলানা জাহিদ খান, মাওলানা আমানুল্লাহ, মাওলানা আব্দুল হামিদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম, কোরআনের হাফেজরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা