May 24, 2026, 6:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

নাটোর প্রতিনিধি :-

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে, বিএনপি ক্ষমতায় যাবে। কোন ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে এককভাবেই ক্ষমতায় যাবে।

তিনি বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

রবিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু সারাদিন মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।

সমাবেশে দুলু আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবের আমেজে ভোট দিতে যাবে। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি শৃঙ্খলা ও স্থীতিশীলতা দেখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা