May 24, 2026, 11:34 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা: রাজশাহী বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার :-

কোনো ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কম।’

‎বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫৫০৪টি যার মধ্যে ১৭৬৭টি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোট এক লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪১২৩, রেঞ্জ পুলিশ ১৩৭৯৬, আরএমপি ২৪০৫, র্যাব ১০০৬, আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২৬৬৮ জন মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, ‘ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে ৫২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২৩১৮ বডি ওন ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

‎এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্ লুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা