May 24, 2026, 9:03 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দিদের ডাকযোগে ভোট আজ থেকে শুরু

ডেস্ক নিউজ :-

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোট (Postal Ballot) শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এবারই প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালট সুবিধা চালু করা হয়েছে। ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষও ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে; এর পর পৌঁছানো ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক উভয়ই থাকবে।

দেশে ও দেশের বাইরে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর অর্ধেক দেশের ভেতরে রয়েছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা