October 27, 2026, 4:29 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

কষ্টের জয়ে শীর্ষে আলপি-ঋতুপর্ণাদের রাজশাহী স্টার্স

স্পোটর্স ডেস্ক :-
জয়সূচক একমাত্র গোল করা আলপি আক্তারকে (বাম থেকে তৃতীয়) ঘিরে ঋতুপর্ণা-স্বপ্নাদের উল্লাস।

বাংলাদেশ উইমেন’স ফুটবল লিগের শিরোপা লড়াই জমে উঠেছে।

ইয়ারজান বেগমের অভাবনীয় ভুলের সুযোগ কাজে লাগালেন আলপি আক্তার। তার গোলটি শেষ পর্যন্ত আগলে রেখে বাংলাদেশ উইমেন’স ফুটবল লিগের শেষ দিকে এসে ফরাশগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেল রাজশাহী স্টার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে লিগ জয়ের সম্ভাবনাও জোরাল করল তারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার অষ্টম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে ৯-০ গোলে উড়িয়ে লিগ শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে টিকে আছে তারাও।

রাজশাহী স্টার্স ও সেনাবাহিনীর পয়েন্ট বর্তমানে ২১ করে। সেনাবাহিনী অবশ্য রাজশাহীর চেয়ে ম্যাচ খেলেছে একটি বেশি, আটটি। এই রাউন্ডে হেরে ১৮ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ আছে তৃতীয় স্থানে। লিগের বাকি আর দুই রাউন্ড।

সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে ১৮ করে পয়েন্ট নিয়ে ছুটছিল তিন দল রাজশাহী স্টার্স, সেনাবাহিনী ও ফরাশগঞ্জ।

এদিন দ্বিতীয় ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে গোলবন্যায় ভাসিয়ে টেবিলে শীর্ষে উঠেছিল সেনাবাহিনী। তৃতীয় ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে সেনাবাহিনীকে পেছনে ফেলে শীর্ষে ওঠে রাজশাহী স্টার্স।

শিরোপা প্রত্যাশী এই দুই দলের লড়াইয়ে ৩৮তম মিনিটে গোলকিপার ইয়ারজানের অকল্পনীয় এক ভুল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করার যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি। কাছাকাছি প্রতিপক্ষের কেউ না থাকায় তেমন কোনো বিপদের আভাসও ছিল না; কিন্তু দুর্বল শটে ইয়ারজান সতীর্থকে বল দিতে গিয়ে বাধান বিপত্তি। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন আলপি। নিজের বোকামিতে মাথায় হাত ওঠে ইয়ারজানের।

টানা সপ্তম জয় পেল রাজশাহী স্টার্স। চলতি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত রয়েছে তারা।

দিনের প্রথম ম্যাচে, আবারও হারের তেতো স্বাদ পেয়েছে নাসরিন একাডেমি। সোমা রানীর হ্যাটট্রিকে গতবারের লিগ জয়ীদের ৫-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা