May 25, 2026, 3:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার :-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং গত বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে এ কমিটির আহ্বায়ক করা হয়। একই বছরের ৩০ অক্টোবর ৬৪ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয় এনসিপি।
এতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক করা হয়। দুই কমিটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা