May 24, 2026, 11:34 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঋতুরাজ বসন্তকে বরণে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের বর্ণিল আয়োজন

স্টাফ রিপোর্টার :

পহেলা ফাল্গুনের উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ। নগরীর নিক্বণ মিলনায়তনে আয়োজিত এ যৌথ অনুষ্ঠানে ছিল আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির মনোমুগ্ধকর মেলবন্ধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিজ্ঞানী প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার এবং রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল। সভাপতিত্ব করেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, নৃত্যগুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিজস্ব সংস্কৃতিই একটি দেশ ও জাতির প্রকৃত পরিচয় বহন করে। ঐতিহ্য, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিক চর্চার মধ্য দিয়েই একটি জাতির অস্তিত্ব সুদৃঢ় হয়। তাই দেশের সংস্কৃতিকে লালন ও সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আকর্ষণীয়। বর্ণিল বসন্ত সাজে সজ্জিত শিল্পীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে ঋতুর রূপ, রঙ ও আবেগকে মঞ্চে জীবন্ত করে তোলেন। নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুর হোসেন মিন্টু।

বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাবদ্ধ, নান্দনিক ও সাংস্কৃতিক আবহে ভরপুর, যা উপস্থিত সবার মনে বসন্তের আনন্দ ও দেশীয় ঐতিহ্যের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা