May 24, 2026, 6:53 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

স্পোটর্স ডেস্ক :-

টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত বছর বেশ দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তারই স্বীকৃতিস্বরূপ এবার ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন কাটার মাস্টার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বছরজুড়ে ছিল আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। সব মিলিয়ে ২০২৫ সালের টি-টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতেই দলটি নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় বোর্ড।

মুস্তাফিজ ২০২৫ সালে ৫৯ উইকেট নিয়েছেন। ইকোনমি ৬.৭৮। বোলিং গড় ১৮.০৩—ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে সেরা। কোনো পেসারই তারচেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিলেন না পুরো বছরে।

একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন ও জেসন হোল্ডার।

বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ভারতের বরুণ চক্রবর্তী।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা