May 24, 2026, 8:19 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসির নির্ধারিত সময়সীমা পেরোলেও রাজশাহীতে ঝুলছে ফেস্টুন-ব্যানার

স্টাফ রিপোর্টার :-

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সীমা পার হওয়ার ৪৮ ঘণ্টারও বেশি সময় পরেও রাজশাহীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়।

রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫-এর ১৯ নম্বর ধারা অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে সব ধরনের প্রচারণার সামগ্রী অপসারণ করার বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছিল এসব সরানোর শেষ সময়সীমা।

তবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিনে রাজশাহী-২ (সদর) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়- বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ড এখনো বিদ্যুতের খুঁটি, সড়কের পাশের গাছ, দেয়াল এবং গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলছে।

একই অবস্থা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী), রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনেও। সব আসনেই প্রার্থীদের নির্বাচনী প্রচারসামগ্রী এখনো দৃশ্যমান।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মামুন-অর -রশীদ মামুন বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে এসব সরানো সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দ্রুতই এগুলো অপসারণ করা হবে।

অন্যদিকে, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ও রাজশাহী-২ আসনের প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট ইমাজ উদ্দিন মণ্ডল জানান, ইতোমধ্যে কিছু সামগ্রী সরানো হয়েছে এবং বাকিগুলো রাতের মধ্যেই অপসারণ সম্পন্ন হবে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সোমবার রাত পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। এরপরও যদি প্রার্থী ও তাদের সমর্থকেরা এসব সামগ্রী অপসারণ না করেন, তাহলে পরের দিন থেকে সিটি করপোরেশন নিজ উদ্যোগে সেগুলো অপসারণ শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা