
উত্তরাঞ্চলের প্রথীতযশা সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধাণ এবংদৈনিক ইনকিলাব ব্যুরোচীফ ফোরামের সভাপতি জনাব রেজাউল করিম রাজু গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি মাইল্ড স্ট্রোকের শিকার হয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার রাতে তাঁকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে প্রখ্যাত চিকিৎসক ডাক্তার রইস উদ্দিনের তত্তাবধানে করোনারি কেয়ার ইউনিটে ( সিসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসক জানান, রোববার তিনি মাইল্ড স্ট্রোকের শিকার হন। এই মুহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।
তিনি ও তার পরিবার সকলের কাছে দোওয়া চেয়েছেন। দৈনিক ইনকিলাব সম্পাদক জনাব এ এম এম বাহাউদ্দীন সার্বক্ষনিকভাবে তাঁর খোঁজ খবর নিচ্ছেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ব্যুরোচীফ ফোরামের সাধারন সম্পাদক শফিউল আলম সহ সকল সদস্য ও পত্রিকার বার্তা সম্পাদক, চীফ রিপোর্টার, মফস্বল বার্তা সম্পাদক সহ পত্রিকার সকল বিভাগের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ সকলেই তাঁর আশু আরোগ্য কামনা করেছেন।