May 24, 2026, 5:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকসজ্জায় ঝলমল রাজশাহী, ঈদ বাণিজ্যে আশার আলো

স্টাফ রিপোর্টার :-
ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। শুক্রবার বন্ধের দিনেও পছন্দের কাপড় কিনতে মার্কেটগুলোতে ছিল মানুষের ভিড়।

রাজশাহীতে জমতে শুরু করেছে ঈদের বাজার। রোজার শুরু থেকেই শহরের বিপণি বিতানগুলো সেজে উঠেছে নতুন আঙ্গিকে। এখনো কেনাকাটা জোরতাল না হলেও বাজারমুখী হতে শুরু করেছেন মানুষ।

প্রতিদিন রাজশাহীর অভিজাত বিপণি-বিতান থেকে শুরু করে সব ধরনের শোরুমে বাড়ছে মানুষের আনাগোনা। ব্যবসায়ীরা বলছেন, মাসের শেষ। বেতন হয়নি। তাই কেনাকাটাও জোরতাল শুরু হয়নি। তবুও ভালোই কেনাবেচা চলছে। এবার ঈদের বাণিজ্য বিগত বছরের তুলনায় ভালো হবে বলে আশা রাজশাহীর ব্যবসায়ীদের।

তারা বলছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় এবার ভালো ব্যবসা হবে। ইতোমধ্যে রাজশাহী নগরের সব দোকান ও মার্কেটসমূহ সাজানো হয়েছে। রাতের আলোকসজ্জায় রোজার শুরু থেকেই পাল্টে গেছে রাজশাহী নগরীর বাণিজ্যকেন্দ্রের দৃশ্যপট। ঝলমলে আলোকসজ্জায় দৃষ্টি কাড়ছে সবার।

ইতোমধ্যে রোজার এক সপ্তাহ পেরিয়েছে। মানুষ ভিড় জমাচ্ছেন বাজারে, শপিংমলের শোরুমে। শুক্রবার ছুটির দিনে বিভাগীয় শহর রাজশাহীর ফুটপাত থেকে অভিজাত শপিংমলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। শহরের ছিট কাপড়ের দোকানে ভালো কেনাবেচা শুরু হয়েছে। ক্রেতারা বলছেন, পোশাকের দাম গতবারের তুলনায় বেড়েছে। ব্যবসায়ীরাও তা স্বীকার করেন।

ঈদের বাহারি পোশাকে ভরেছে দোকানপাট ও শপিংমলগুলো। দিনের বেলা একরকম আবার সন্ধ্যার পর আলোর ঝলকানিতে প্রাণবন্ত হয়ে উঠছে দোকানপাট, বিপণি বিতানগুলো। ব্যবসায়ীরা বলছেন, এবার মোকামেই তারা বেশি দাম দিয়ে পোশাক কিনে আনছেন।

শুক্রবার রাজশাহী নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেট ও হকার্স মার্কেট, গণকপাড়াসহ বেশ কয়েকটি মার্কেট, অভিজাত বাণিজ্যকেন্দ্র থিম প্লাজা ছাড়াও একাধিক শপিংমল, কুমারপাড়া এলাকার আড়ং, লারেভে, টুয়েলভ, সেইলর, সারা ও ইনফিনিটির শোরুমে ঘুরে দেখা গেছে সর্বত্রই ক্রেতাদের ভিড়। এদিন বেশি ভিড় দেখা গেছে নগরীর সাহেব বাজারের আরডিএ মার্কেটে।

এই বাজারে মেয়েদের শাড়ি, থ্রি-পিস, বোরকা, জুতা-স্যান্ডেল, অলংকার, কসমেটিকস থেকে শুরু করে সবকিছুই সহজলভ্য হওয়ায় নারী ক্রেতার সমাগম বেশি। ছেলেদের নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি, জিন্স, টি-শার্ট এবং থান কাপড়ের দোকান থাকায় এই মার্কেটে ছেলেদের ভিড়ও চোখে পড়ার মতো। ভিড় বেড়েছে নগরীর হকার্স মার্কেটেও। এছাড়া ছিট কাপড়ের দোকানেও বেশি ভিড় লক্ষ্য করা গেছে। আরডিএ মার্কেটের কাপড় ব্যবসায়ী কনক সারোয়ার জানান, এবার রোজার শুরু থেকেই বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কেনাকাটাও বেড়েছে। আর কদিনের মধ্যে জোরতাল কেনাবেচা শুরু হবে। নারী ও শিশুদের নিত্যনতুন পোশাকের বিপুল সমাহার হিসেবে পরিচিত আরডিএ মার্কেট। এ মার্কেটে ভিড় জমে সব ধরনের ক্রেতায়।

ব্যবসায়ীরা জানান, রোজার শুরু থেকেই তাদের মার্কেটে ক্রেতা বাড়ছে। কেনাকাটাও বাড়ছে। তারা বলছেন, এবার রোজা শুরুর পর থেকে বেচাকেনা শুরু হয়েছে। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতার ভিড় বাড়ছে প্রতিদিন।

রাজশাহীর আরডিএ মার্কেটে আসা ক্রেতারা জানান, এ বছর বাজারে ভিড় বেশি, কাপড়-চোপড়ের দামও অনেক। নগরীর উপশহরের বাসিন্দা লাইজু আখতার সাহেব বাজারে এসেছেন শাড়ি ও থ্রি-পিস কিনতে। তিনি বলেন, গত বছরের তুলনায় থ্রি-পিসের দাম প্রায় ডাবল। শাড়ির দামও বেড়েছে।

ব্র্যান্ডের দোকানখ্যাত রাজশাহীর বিভিন্ন পোশাকের শোরুমগুলোয় কেনাকাটা শুরু হয়েছে। ‘সারা’, ‘ইনফিনিটি’ ও ‘সেইলোর’ কর্তৃপক্ষ জানান, এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব ভালো। ভোট হয়ে গেছে। নতুন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। এবার অনেক ভালো ব্যবসা হবে। সে অনুযায়ী তারাও নিত্যনতুন পোশাকের কালেকশন তুলেছেন শোরুমে।

রাজশাহী নগরীর সপুরার বিসিক শিল্প এলাকায় অবস্থিত শিল্পপল্লির শোরুমগুলোতে ইতোমধ্যে কেনাকাটা শুরু হয়েছে। এখানকার বিশাল বিশাল শোরুমে ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। ক্রেতাদের চাহিদার জোগান দিতে ব্যস্ত রাজশাহীর রেশমপাড়ার শ্রমিকরাও। এবার ঈদে সিল্কের কাপড়ের ওপরে হাতের কাজের শাড়ি ও পাঞ্জাবি এসে গেছে এসব শোরুমে । ক্রেতারাও আসতে শুরু করেছেন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান বলেন, এবার রোজার শুরু থেকেই বাজার পরিস্থিতি বেশ ভালো। ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজারে স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারছেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় বাজারে ক্রেতাদের চাপ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা