May 24, 2026, 6:45 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর মোহনপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনকে (৬৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আমাদের ভাই মো. আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আসামি গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না।’

তিনি ঘোষণা দেন, আলাউদ্দিনের খুনিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, মহানগরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন।

উল্লেখ্য, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় শনিবার রাত পৌনে আটটার দিকে জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, বিএনপির স্থানীয় নেতা মো. ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে নৃশংসভাবে আক্রমণ করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা