May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আরাফাত রহমান কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৫) বাদ মাগরিব রাজশাহী মহানগরীর দাশপুকুর মোড়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব ওয়াসিম খান।

দোয়া পরিচালনা করেন হাফেজ মো: ইমরান হোসেন ক্বারী।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমলা হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন আলী বলেন :

বাংলাদেশের মানুষ সবসময় একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছে। দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। ন্যায্য বিচার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তবে জনগণ এসব অন্যায় মেনে নেয়নি এবং গণআন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করা হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী নগর বিএনপির সহ-সভাপতি আবুল কলাম আজাদ সুইট বলেন :

স্বৈরাচারী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারেননি। অনেকেই প্রিয়জনের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে পারেননি। গায়েবি মামলার মাধ্যমে নেতাকর্মীদের দমন করার চেষ্টা করা হলেও বিএনপিকে কখনো দমিয়ে রাখা যায়নি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোটকেন্দ্রে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান।

আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক দস্তগীর আলাল, ইয়ার মাহমুদ নিটুল, আবু ওয়াহেদ অমি, আকরাম পারভেজ প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

শেষে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা