October 28, 2026, 5:22 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

আরইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আউয়াল সম্পাদক ডালিম

স্টাফ রিপোর্টার :
নির্বাচিত

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা. আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫শে ডিসেম্বর। এদিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের ৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব। বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও এডভোকেট মো. রজব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা