October 27, 2026, 8:16 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়

ডেস্ক নিউজ :-

আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রিপর্যায়ের সফরে ঢাকায় এসেছেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিতে এসে তিনি সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করছেন। বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে, যাতে বাণিজ্যের পরিমাণ বাড়ে, পারস্পরিক আস্থা শক্তিশালী হয় এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক সুফল আসে।

এ ছাড়া গত রবিবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছে আফগান প্রতিনিধিদল। এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও চিকিৎসা পণ্য নিয়মিত ও দীর্ঘমেয়াদে আফগানিস্তানে রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা