May 25, 2026, 3:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আধা ঘণ্টায় আম্মারকে রাজশাহী ছাড়া করার হুমকি ছাত্রদল নেতার

চারঘাট প্রতিনিধি :-

রাকসু’র জিএস সালাউদ্দীন আম্মারকে রাজশাহী থেকে উৎখাতের হুমকি দিয়েছেন চারঘাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান তিতু।

চারঘাট উপজেলা ছাত্রদলের আয়োজনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় ছাত্রদল নেতা আরাফাত রহমান তিতু এ হুমকি দেন।

তিনি বলেন, ‘ছাত্রদল এখনও ধৈর্য ধরে আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলে কত বড় সাহস তার। আমরা চাইলে আধা ঘণ্টার মধ্যে রাজশাহী থেকে তাকে উৎখাত করে দিতে পারি।’

সভায় ছাত্রদল ছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা