May 24, 2026, 6:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আচরণবিধি লঙ্ঘন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির ৬ জনকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গত রোববার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়।

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মাওলানা কেরামত আলীর করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন হামলা ও ভাঙচুর করা হয়।

অভিযোগে দাবি করা হয়, বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসিন উদ্দিনের প্রত্যক্ষ মদদ ও উপস্থিতিতে একদল লোক এই তাণ্ডব চালায়।

অভিযুক্ত বাকি চারজন হলেন: বিশ্বনাথপুর-লম্বাটোলা এলাকার মো. আরিফ, মো. সুমন, মো. বিএল এবং মো. শহিদুল। তারা সংঘবদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং উপস্থিত কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযুক্তদের আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা