May 24, 2026, 5:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ মোটর স্থাপন নিয়ে তানোরে উত্তেজনা

সোহানুল হক পারভেজ, রাজশাহী:-

রাজশাহীর তানোর উপজেলার কোয়েল পূর্বপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অনুমতি ছাড়াই গভীর নলকূপ (মোটর) স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। তানোর উপজেলার ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র স্বপন আলীর বিরুদ্ধে অবৈধভাবে মোটর স্থাপন করে বাণিজ্যিকভাবে পানি উত্তোলনের অভিযোগ উঠেছে।

বিএমডিএর নীতিমালা অনুযায়ী, বরেন্দ্র এলাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া গভীর নলকূপ স্থাপন বা ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে পারে না। অনুমতি ব্যতীত মোটর স্থাপন আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে অবৈধ নলকূপ অপসারণ, জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব নীতিমালা অমান্য করেই স্বপন আলী আলু মৌসুমে বাণিজ্যিক উদ্দেশ্যে পানি সরবরাহ করছেন।

এলাকাবাসী জানান, স্বপন আলীর নিজস্ব জমির পরিমাণ খুবই সীমিত হলেও অবৈধ মোটরের মাধ্যমে তিনি মৌসুমে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ আয় করছেন বলে ধারণা করা হচ্ছে। এতে একদিকে ভূগর্ভস্থ পানির ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তানোর অঞ্চলের প্রকৌশলী জামিনুর রহমান জানান, স্বপন আলী তাদের কাছ থেকে মোটর স্থাপনের কোনো অনুমতি নেননি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বরেন্দ্র নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অন্যদিকে মোটর মালিক স্বপন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বরেন্দ্র থেকে কোনো অনুমতি নেননি বলে স্বীকার করেন এবং এরপর আর কোনো বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে অবৈধ মোটর অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বিশৃঙ্খলা ও পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা