May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভেঙে গেল রেললাইনের পাত, ৪৫ মিনিট বন্ধ থাকার পর ধীরগতিতে চলছে ট্রেন

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় ভেঙে গেছে রেললাইনের পাত। ফলে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচলা। মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ধীরগতিতে চলছে ট্রেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আড়ানী স্টেশনের অদূরে রেললাইনের পাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। বিষয়টি রেল বিভাগকে জানালে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আড়ানী রেলস্টেশনের আগেই থামিয়ে দেয়।

সরদহ স্টেশনে মহানন্দা ট্রেন এবং আড়ানীতে ঈশ্বরদী কমিউটার থামানো। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা অস্থায়ীভাবে রেলপথ মেরামত করলে ৯টার আবারও ট্রেন চলাচল শুরু হয়।

রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ‘সব মিলে ৪৫ মিনিটের মতো সিল্কসিট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রেলওয়ের শ্রমিকরা কাজ করছে।’

পশ্চিমাঞ্চল রেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘ভাঙা রেললাইন দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেনগুলো পার করা হচ্ছে। দুপুরের মধ্যে পুরোপুরি মেরামত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা