May 24, 2026, 11:27 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

স্পোটর্স ডেস্ক :-
না ফেরার দেশে চলে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি ‘আতা ভাই’ হিসেবে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা মিতুল।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর। বুধবার রাতে শরীর বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের সঙ্গে আতাউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। ক্লাবটির দীর্ঘ ২২ বছরের শিরোপা-খরা চলাকালেও একমুহূর্তের জন্য দল ছেড়ে যাননি এই একনিষ্ঠ সমর্থক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে মোহামেডানের প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি ছিল অবধারিত। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে তরুণদের মতোই উচ্চকণ্ঠে চিৎকার করতেন তিনি।

​শুধু ফুটবল নয়, সাদা-কালো শিবিরের হকি কিংবা ক্রিকেট—সব জায়গাতেই ছিল তাঁর সরব উপস্থিতি। খেলার দিন স্টেডিয়ামে আর অন্য দিনগুলোতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণেই কাটত তাঁর জীবনের অধিকাংশ সময়।

কয়েক বছর ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় খেলা ঢাকার বাইরে চলে যায়। বার্ধক্যের কারণে ঘরবন্দী হয়ে পড়েন আতাউর। তবে মাঠে যেতে না পারলেও ক্লাবের প্রতি টান কমেনি একটুও; নিয়মিত খবর রাখতেন দলের। ভক্ত-সমর্থকেরাও মাঝেমধ্যে তাঁর বাসায় গিয়ে তাঁকে দেখে আসতেন।

আতাউরের মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন এবং মোহামেডান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা