May 24, 2026, 8:37 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতের জঙ্গিপুর থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মমিন আলী (২৫)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সীমান্তে গরু আনতে যায় চার রাখাল। এ সময় বিএসএফের সহযোগিতায় ভারতীয় পুলিশ খাইরুল ও মমিনকে আটক করে। অপর দুজন বাবু (২২) ও পিঠুর (২৯) মধ্যে একজন ভারতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অপরজন বাংলাদেশে ফিরে আসে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, দুজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তারা গরুর ব্যবসা করেন বলে জানা গেছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চারজন ব্যক্তি গরু আনার জন্য সীমান্তে যায়। এর মধ্যে দুজনকে আটক করে ভারতীয় পুলিশ। অপর একজন ভারতের অংশে অবস্থান করছে। আরেকজন বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এছাড়া কয়েকটি গরু জব্দ করে নিয়ে গেছে বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা