May 24, 2026, 8:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় বিএনপির ২ নেতাকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর মহাদেবপুরে আবুল কালাম আজাদ স্বপন ও দুলাল হোসেন নামে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। সোমবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

বহিষ্কৃত আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং দুলাল হোসেন ওই কমিটির যুগ্ম সম্পাদক।

বহিষ্কারাদেশে বলা হয়, মহাদেবপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। তাই দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে জেলা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে এদিন বিকেলে বহিষ্কৃত দুলাল হোসেন মোবাইল ফোনে জানান, আগামী ২০ জানুয়ারি থেকে দলীয় প্রতীক নিয়ে প্রচারণা শুরু হবে।

তার আগেই কিভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমার বোধগম্য নয়। আমরা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করব। বিএনপি বৃহৎ দল হওয়ায় এক আসনে একাধিক প্রার্থী ছিল। কর্মীরা তাদের পছন্দের নেতাকে সমর্থন দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা