May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী হোসেন আলী (৩৬) মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার সুলতান আলীর ছেলে।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা