May 24, 2026, 10:43 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪২ জনের আপিল

ডেস্ক নিউজ :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন ইসিতে আপিল করেছেন ৪২ জন প্রার্থী।

আগারগাঁও নির্বাচন ভবনে আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

ইসির তথ্য অনুযায়ী, এবার রিটার্নিং অফিস থেকে রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ২১৯টি, বাতিল করা হয়েছে ৫৯টি। রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৮৫টি, বাতিল করা হয়েছে ৭৪টি। খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৯৬টি, বাতিল করা হয়েছে ৭৯টি। বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৩১টি, বাতিল করা হয়েছে ৩১টি। ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৯৯টি, বাতিল করা হয়েছে ১১২টি। ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ৩০৯টি, বাতিল করা হয়েছে ১৩৩টি। ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ৯৬টি, বাতিল করা হয়েছে ৪৬টি। সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১১০টি, বাতিল করা হয়েছে ৩৬টি। কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ২৫৯টি, বাতিল করা হয়েছে ৯৭টি। চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১৩৮টি, বাতিল করা হয়েছে ৫৬টি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে।

এদিকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।

৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।

৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা সমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা সমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।

৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর ।

১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা