May 24, 2026, 8:26 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বগুড়ায় সমাবেশ

বগুড়া প্রতিনিধি :-

“এটা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিতে একটি কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।”
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার ও মার্কিন হামলা, আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

আজ রোববার বিকালে সাতমাথা জিরো পয়েন্টে বামপন্থি দলগুলোর এই জোটের সমাবেশ হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি-সিপিবির জেলা সভাপতি আমিনুল ফরিদ বলেন, “একটি গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টকে কিভাবে আরেকটি গণতান্ত্রিক দেশ হামলা করে গ্রেপ্তার করতে পারে? এটা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিতে একটি কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “ভেনেজুয়েলার তেলক্ষেত্র দখলের জন্যই মার্কিন সম্রাজ্যবাদের এই আগ্রাসন। এমন আগ্রাসনে অন্যদেশগুলোও সুযোগ পাবে দুর্বল দেশকে দখলে নেয়ার।

“আমরা চাই অনতিবিলম্ব ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া হোক এবং আগ্রাসনে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের জেলা সদস্য সচিব দিলরুবা নুরী, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা