May 24, 2026, 10:25 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় তিনজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিজিবি সদস্যদের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০- এর ৭(ক)(গ) ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির তিনটি ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা