May 24, 2026, 8:25 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার জহুরপুরটেকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। গরু চোরাচালানের জন্য এ পথটি বেশি ব্যবহার করে চোরাকারবারিরা।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি যুবক।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর এ ঘটনা ঘটে।

আটক মো. রবিউল ইসলাম রবু (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া এলাকার এজাবুর রহমানের ছেলে।

নিখোঁজ মো. লাল কাজল (৩৪) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত ফিরোজ কবীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গরু চোরাচালান করতে ১৫-২০ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতের অন্তত দুই কিলোমিটার অভ্যন্তরে বিএসএফ ধাওয়া দিলে পালিয়ে আসেন চোরাকারবারিরা। এ সময় রবুকে আটক করে বিএসএফ৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছে কাজল। তবে নিখোঁজ ও বিএসএফের হাতে আটকের বিষয়টি অস্বীকার করেছে দুই পরিবার।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি শুনেছি। কিন্তু নিখোঁজের ঘটনা জানা নেই। আটক বা নিখোঁজের বিষয়ে পরিবার বিজিবিকে জানায়নি বলে দাবি করেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিজিবিকে জানালে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা