May 24, 2026, 8:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটে ভিড়ল মাঝনদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি

ডেস্ক নিউজ :-
ঘাটে ভিড়ল মাঝনদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি।

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে মাঝ নদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি ঘাটে পৌঁছেছে।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশায় নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় মাঝ নদীতেই নোঙর করে ফেরিটি। কুয়াশা কমলে পরদিন রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কাজিরহাট ঘাটে এসে পৌঁছায়।

বিআইডাব্লিউটিএর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা ধানসিঁড়িটি ফেরিটি কুয়াশার কবলে পড়ে রাত সাড়ে ১০টার দিকে মাঝনদীতে নোঙর করে। কুয়াশা কাটলে পরদিন রবিবার দুপুর ১২টার দিকে ফেরিটি ঘাটে আসে। এরপর কাজিরহাট প্রান্ত থেকে একযোগে শাহ আলী, চিত্রা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিগুলো ছাড়া হয়। সেগুলোও স্বাভাবিকভাবে ঘাটে পৌঁছায়।

বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিএর এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা