May 24, 2026, 10:25 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতবস্ত্র বিতরণের নামে র‌্যাব পরিচয়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার :-
প্রতারক মারুফ হোসেন (২৯)।

রাজশাহীতে র‌্যাবের ছদ্মবেশে সাইবার প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের নামে র‌্যাব পরিচয়ে তিনি ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলার গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস রোড এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে রোববার (০৪ জানুয়ারি) র‍্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার প্রতারকের নাম মারুফ হোসেন (২৯)। তিনি গোদাগাড়ী উপজেলার কৃষ্ণবাটি বোগদামারী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল চৌধুরী রাসেল পেশায় একজন গার্মেন্টসের ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪ ডিসেম্বর অজ্ঞাত ব্যক্তি ফোনে র‌্যাব পরিচয়ে জানায়, র‌্যাব শীত বস্ত্র বিতরণ করবে তাই অনেক অর্থ প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে তার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরে তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১১ এর যৌথ অপারেশন দল শনিবার সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা